শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

রাজধানীতে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

রাজধানীতে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরের দিকে ঘটে এই দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের মধ্যে রয়েছেন মো. শাহীন (২৪), তাঁর স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাঁদের ভাগনি হাফছা (৮)। ভাটারা থানাধীন নতুন বাজারের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন শাহীন ও তাঁর পরিবার।

আজ ভোরে ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শাহীনের ভগ্নিপতি মো. জসিম জানান, শাহীন পেশায় দোকানের কর্মচারী। তিনি ও তাঁর পরিবার এই দুর্ঘটনায় গুরুতর আহত হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, শাহীন এবং তাঁর স্ত্রী ও ভাগনির শরীরের যথাক্রমে ৫০, ৪৫ এবং ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক এবং তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন