বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গুলশানে গৃহকর্মী স্বপ্নার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

গুলশানে গৃহকর্মী স্বপ্নার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

গুলশানে গৃহকর্মী স্বপ্নার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

রাজধানীর গুলশানে স্বপ্না নামে এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে তিনতলা থেকে পড়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, স্বপ্না মাত্র তিন দিন আগে গ্রামের বাড়ি থেকে শহরে কাজের জন্য এসেছিলেন। গুলশানের ওই বাসায় কাজ করতে তিনি অনীহা প্রকাশ করেছিলেন।

পুলিশের তথ্য মতে, মঙ্গলবার বিকেলে স্বপ্নাকে যিনি কাজে নিয়োগ দেন, তিনি তাকে নিতে আসার কথা ছিল। নির্ধারিত সময় কিছুটা পেরিয়ে গেলে স্বপ্না তিনতলার বারান্দার জানালার পকেট গেট দিয়ে নিচে লাফ দেন।

নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন