বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন স্পেনে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু, ব্যাপক বন্যার সৃষ্টি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ইয়েমেনে হুতি হামলায় ১৮ জন নিহত, আহত ৩০ অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র
অপরাধ

সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে একজন নিহত

সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে একজন নিহত।

সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে একজন নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে আটক সুমাইয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহত স্কুলছাত্রী ফারজানা কাশিবাটি গ্রামের ইমামুল ইসলামের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ফারজানা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে তারা অনুসন্ধানে নেমে সুমাইয়ার বাড়িতে অভিযান চালায় এবং ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন