রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
অপরাধ

যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় ইটের ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রুবেল (৩০) এবং ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরব গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ উপভোগের পর ভোরে তিন বন্ধু নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে চড়ে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন।

একই সময়ে বিপরীত দিক থেকে একটি ইটভাটা থেকে ইট নিয়ে আসা একটি স্যালোচালিত ট্রলি দ্রুতগতিতে আসছিল। রুদ্রপুর গ্রামের সীমান্তে পৌঁছানোর পর উভয় যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন