জামালপুরে পৃথক দুই মামলায় এক জনকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় দেন।
গৃহবধূ হত্যা মামলায় স্বামী হাফিজুলকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে গৃহবধু হনুফাকে মারধর করে হত্যা করেন হাফিজুল। এ ঘটনায় নিহতের মা ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ৪ জনকে খালাস দিয়েছে।
অপরদিকে, কিশোরী অপহরণ মামলায় আসামি শামীম, সাদেক ও জালাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২২ ডিসেম্বর হরিপুর এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করে আসামিরা। ভুক্তভোগীর বাবা থানায় মামলা করার পর গাজীপুর থেকে কিশোরীকে পুলিশ উদ্ধার করে।