মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডের দণ্ড দিয়েছে আদালত।

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. ছাত্তার আলী, আব্দুল মালেক ও মো. আনোয়ার, যারা জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের বাসিন্দা।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকায় সন্তানসহ নিজ বাড়িতে ছিলেন।

এদিকে, প্রতিবেশী ছাত্তার আলী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১১টার দিকে ছাত্তার আলী ও তার সহযোগীরা ভুক্তভোগীকে নিজ ঘর থেকে তুলে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী পরবর্তীতে জামালপুর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করে।

বিজ্ঞাপন