মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে।

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করবেন।

গত ২৫ আগস্ট এ মামলায় রায়ের দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। ২৩ আগস্ট এ মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।

২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গিয়ে আছিয়া ধর্ষণের শিকার হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ পরে তাদের সবাইকে গ্রেফতার করে। ১৩ এপ্রিল আলোচিত এ মামলায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন।

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন