রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
অপরাধ

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্টে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্টে পিছিয়েছে।

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্টে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের কারণে পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেছে আদালত। আজ সোমবার এই আদেশ দেওয়া হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেছিলেন। এই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় ১১ আগস্ট। ২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে আছিয়াকে ধর্ষণ ও নির্যাতন করে বোনের শ্বশুর হিটু শেখ।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আছিয়াকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়। পরে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু ঘটে।

এই মামলায় তিন আসামিকে খালাস দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন