মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় ঘোষণা হবে। গতকাল রোববার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ রায়ের জন্য দিন ধার্য করেন। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মৃত্যুদণ্ড পাওয়া হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন।
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।
আছিয়া ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আছিয়া মারা যান।