মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাগুরার আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা মঙ্গলবার

মাগুরার আছিয়া হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা হবে।

মাগুরার আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা মঙ্গলবার

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের বেঞ্চ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।

২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে আছিয়াকে ধর্ষণ ও নির্যাতন করে হিটু শেখ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আছিয়া মারা যায়। এই মামলায় তিন আসামিকে খালাস দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন