মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক ব্যাংকে এসে টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়।

সূত্র জানায়, গ্রাহকের বেশে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন।

তিনি বলেন, “এ সময় টাকার দিকে নজর না থাকায় চোর কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়।” তিনি আরও জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ চোরকে শনাক্তের চেষ্টা করছে।

বিজ্ঞাপন