মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পিরোজপুরে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা, আহত ৩

পিরোজপুরে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা, আহত হয়েছেন তিন সাংবাদিক।

পিরোজপুরে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা, আহত ৩

পিরোজপুরে সরকারি বিধি অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার খবরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা করেছেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতুর রহমান।

২৪ আগস্ট, সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সাংবাদিকদের রুমে আটকে রাখার চেষ্টা করেন।

সাংবাদিকদের অভিযোগ, আরাফাতুর রহমান কোচিং সেন্টারে প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। এ খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকরা সেখানে উপস্থিত হন।

ভিডিও ধারণের সময় ওই শিক্ষক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের পিরোজপুর জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আহত হন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, “কোচিং সেন্টারের ভিডিও করা শুরু করতেই ওই শিক্ষক আমাদের ওপর হামলা চালান। জামার কলার ধরে মারধর শুরু করেন।”

ভুক্তভোগী সাংবাদিকরা পিরোজপুর সদর থানা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন