বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ভেতরে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ভেতরে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ব্যাংকের করপোরেট শাখায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার পূরণ করছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য সুযোগ বুঝে টাকার ব্যাগটি নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যায়।

গ্রাহক বিষয়টি বুঝতে পেরে ব্যাংক কর্তৃপক্ষকে জানান। জানা গেছে, চোর চক্রের সদস্যরা গ্রাহকের বেশে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চক্রটির সদস্যদের শনাক্ত করতে ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, “গ্রাহক টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে তার নজর না থাকায় চোর চক্রটি কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।”

তিনি আরও জানান, চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রাহকের অসাবধানতার কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন