বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে ৩০ গুণ বেশি মূল্যের পণ্য আবিষ্কার

শাহজালাল বিমানবন্দরে দুই চালানে ৩০ গুণ বেশি মূল্যের পণ্য আবিষ্কার করেছে কাস্টমস।

শাহজালাল বিমানবন্দরে ৩০ গুণ বেশি মূল্যের পণ্য আবিষ্কার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) অভিযানে একই আমদানিকারকের দুটি পৃথক এয়ারওয়ে বিলের (এডব্লিওবি) চালানে বিপুল পরিমাণ ল্যাপটপ, ট্যাব, আইপ্যাড ও গাড়ির যন্ত্রাংশে মিথ্যা ঘোষণা ও পরিমাণগত অসামঞ্জস্যের প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম চালানটির এ ডব্লিওবি নম্বর ৯৯৭–৬৬৮৯০৭৫১ এবং সংশ্লিষ্ট বি/ই নম্বর ৮২১১৮৬, যার ঘোষিত মূল্য মাত্র সাড়ে ৩ হাজার ইউএস ডলার। তবে কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত অনুমিত মূল্য ১ লাখ ৩ হাজার ৫২৭ ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৫৮৪ টাকা।

প্রথম চালানে ৫৪৩টি এইচপি কোর আই৫ ল্যাপটপ, ১৮৭টি এইচপি কোর আই৩ ল্যাপটপ এবং ১০টি আরও এইচপি কোর আই৫ ল্যাপটপ পাওয়া গেছে। এছাড়া, ৫৫টি ট্যাব ও ৫টি আইপ্যাডও পাওয়া যায়, মোট ৭৪০টি ল্যাপটপ এবং ৬০টি ট্যাব/আইপ্যাড।

দ্বিতীয় চালানটির এডব্লিওবি নম্বর ৯৯৭–৬০৫০০৪৫১ এবং সংশ্লিষ্ট বি/ই নম্বর ৮২১১০৮, যার ঘোষিত মূল্য ২ হাজার ইউএস ডলার। কায়িক পরীক্ষা ও মূল্যায়নের পর সংশোধিত অনুমিত মূল্য ৬৪ হাজার ২৫৯ ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৯ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকা।

দুই চালান মিলিয়ে ঘোষিত মূল্য ছিল মাত্র সাড়ে ৫ হাজার ইউএস ডলার, অথচ সম্মিলিত অনুমিত মূল্য ১ লাখ ৬৭ হাজার ৭৮৬ ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭ লাখ ২১ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ ঘোষিত মূল্যের তুলনায় অনুমিত মূল্য প্রায় ৩০.৫ গুণ।

কায়িক পরীক্ষায় সব মিলিয়ে ১ হাজার ১৬৭টি ল্যাপটপ এবং ১০০টি ট্যাব/আইপ্যাড পাওয়া গেছে। উল্লেখযোগ্য সংখ্যক ল্যাপটপ বাহ্যিক অবস্থা দেখে ব্যবহৃত (Used) বলে প্রতীয়মান হয়েছে, যা প্রচলিত আমদানি নীতি আদেশ অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্যের আওতাভুক্ত।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ চালান দুটির খালাস কার্যক্রম স্থগিত করা হয় এবং পরবর্তীতে ২৩ আগস্ট ২০২৬ কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। মিথ্যা ঘোষণা ও নিষিদ্ধ পণ্য আমদানি নিয়ে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মিথ্যা ঘোষণা ও নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন