মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

ঢাকা সিটি কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা সিটি কলেজের ছাত্রী রিশাত জাহান অমির ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ পরিবারের।

ঢাকা সিটি কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

রিশাত ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

রিশাত কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তার বাবার নাম মো. ওসমান গনি। হাসপাতালে রিশাতের চাচা জাকির হোসেন বলেন, ‘আজ সকালের দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মার সাথে রিশাতের কলহ হয়। এরপর সে কাউকে কিছু না বলে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে।’

তিনি আরও জানান, ‘বেশ কিছুক্ষণ পর দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রিশাত। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন