মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট ঘোষণা

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট ঘোষণা হবে।

শিশু আছিয়া হত্যা মামলার রায় ৩১ আগস্ট ঘোষণা

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে, সোমবার (২৪ আগস্ট) রায়ের জন্য আজকের (২৫ আগস্ট) দিন ধার্য করা হয়েছিল। ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়।

আছিয়া গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আট বছরের এই শিশু মারা যায়।

এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ পরে অভিযানে গিয়ে মামলার সব আসামিকে গ্রেফতার করে। ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন