বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
অপরাধ

জয়পুরহাটে আখক্ষেত থেকে উদ্ধার হলো অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল

জয়পুরহাটে আখক্ষেত থেকে উদ্ধার হলো অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল, তদন্ত চলছে।

জয়পুরহাটে আখক্ষেত থেকে উদ্ধার হলো অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকার একটি আখক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু শাহীন কাদির জানান, স্থানীয়রা দুপুরে আখক্ষেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যক্তিকে হত্যার পর মরদেহ আখক্ষেতে ফেলে রাখা হয়েছিল।

পুলিশ পরিদর্শক আবু শাহীন কাদির আরও জানান, মরদেহটি পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি পুরুষ না নারীর তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নিবিড় তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

এদিকে, উদ্ধার হওয়া কঙ্কালটি সম্প্রতি ক্ষেতলাল উপজেলার হোপীরহাট থেকে নিখোঁজ হওয়া এক অটোভ্যান চালকের বলে দাবি করেছে তার পরিবার। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, গত ২০ আগস্ট ফরিদ হোসেন নামে এক ব্যক্তি অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

এ ঘটনায় ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে নিখোঁজ ফরিদের অটোভ্যানটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার উদ্ধার হওয়া কঙ্কালের সাথে থাকা পোশাক দেখে পরিবারের সদস্যরা দাবি করেছেন, এটি ফরিদেরই কঙ্কাল। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি মুক্তারুল।

বিজ্ঞাপন