রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে।

মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে ৫ বছর বয়সী জমজ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসসুম ও তাহারিয়া নিজেদের বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। হঠাৎ করে তারা পুকুরে পড়ে যায়। পুকুরের পাশে থাকা স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন