শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
অপরাধ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত, দুই আহত।

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্ৰাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সাব্বির সেক (১৮) ও তামিম হোসেন (২৮) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন ও তার দুই বন্ধু মোটরসাইকেল যোগে নগরকান্দা থেকে ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন