রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
অপরাধ

বিশ্বকাপ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় যুবকের আত্মহত্যা

বিশ্বকাপ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় যুবক আত্মহত্যা করেছেন নোয়াখালীতে।

বিশ্বকাপ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে উপজেলার কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই বাড়ির কুয়েত প্রবাসী আব্দুল বারেকের ছেলে। স্থানীয়দের মতে, রায়হান সৌদি আরব প্রবাসী ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফিরে আসেন। তিনি পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন।

রোববার রাতে রায়হান স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর স্ত্রী মারজান আক্তার মমতাজের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান।

রায়হান তখন স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন। স্ত্রী কিছু দূর গিয়ে আবার ঘরে ফিরে এসে দেখেন স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

পুলিশ জানায়, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন