রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোড এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।