বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা আমেরিকার নতুন হামলা: ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুড়তলা গ্রামের ভিখু মন্ডলের স্ত্রী হাসিনা বেগম (৪৫), তার ভাতিজি আশা খাতুন (৩২) ও আশা খাতুনের শিশু কন্যা মিম আক্তার (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, আশা খাতুন তার শিশু সন্তান মিমকে নিয়ে ফুফু হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে বৃষ্টিতে ভেজা লোহার মই (সিঁড়ি) দিয়ে ছাদে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বৈদ্যুতিক তার লোহার মইয়ের সাথে লেগে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। আশা খাতুন সেই লোহার মই দিয়ে ছাদে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে ফুফু হাসিনা বেগম ও শিশু মিম এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন