রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

রাঙ্গামাটিতে মাদকদ্রব্য জব্দ, বিজিবি ও পুলিশের পৃথক অভিযান

রাঙ্গামাটিতে বিজিবি ও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রাঙ্গামাটিতে মাদকদ্রব্য জব্দ, বিজিবি ও পুলিশের পৃথক অভিযান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশ এ সময় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালায় ২৭ বিজিবির মারিশ্যা জোন। এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৩৮ বোতল কেরু মদ জব্দ করা হয়।

এদিকে, একই রাতে উপজেলার তিন কিলো এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।"

বিজ্ঞাপন