শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেপ্তার হয়েছে।

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮ জন, লালবাগ বিভাগ থেকে ৫৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৫২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৪ জন, মিরপুর বিভাগ থেকে ১৬৫ জন, গুলশান বিভাগ থেকে ৫০ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন রয়েছেন।

অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন