রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দুইটায় নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুত সমিতির পবা-২ উপকেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
পেট্রোল বোমার কারণে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়, ফলে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। তবে, লাইনম্যানদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।