মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
জাতীয়

বিটিভি ফিফার কাছ থেকে ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচার স্বত্ব কিনেছে

বিটিভি ফিফার কাছ থেকে ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে।

বিটিভি ফিফার কাছ থেকে ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচার স্বত্ব কিনেছে

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, বিটিভির মাধ্যমে সবকটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বেসরকারি দুইটি টিভি চ্যানেল, ওটিটি এবং মোবাইল অপারেটর প্লাটফর্মেও খেলা দেখানো হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০২২ সালে ১০০ কোটি টাকায় চুক্তি করে জনগণের টাকা অপচয় করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান প্রধানমন্ত্রী জনগণের সম্পদ রক্ষায় গুরুত্ব দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বকাপ প্রচারে ২০০ কোটি টাকার প্রস্তাব নাকচ করে সরাসরি ফিফার সাথে আলোচনা করে মাত্র ৪৭ কোটি টাকায় প্রচার স্বত্ব পাওয়া গেছে, যা ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় দাঁড়ায়।

বিজ্ঞাপন