হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ৭ বছর বয়সী স্কুলছাত্রী তাইবা আক্তারের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাইবা আক্তার গ্রামের রুবেল মিয়ার মেয়ে এবং স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে যাওয়ার সময় অসাবধানতাবশত ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।