ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
বৈঠকে নির্বাচন কমিশনার উল্লেখ করেন, ইউপি নির্বাচন নিয়ে যে সম্ভাব্য সময়সূচি আগে জানানো হয়েছিল, তা বিভিন্ন পরীক্ষার কারণে পরিবর্তিত হতে পারে। তিনি বলেন, “ভোটের ধাপও কমতে পারে।”
তিনি আরও জানান, পরীক্ষার কারণে ভোটের প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সেই দিকে লক্ষ্য রাখা হবে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ।