শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উঠেছে ইরান যুদ্ধ ইস্যুতে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন। রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ বাস্তবায়ন করেছেন হেগসেথ।

যদিও এই অভিশংসন প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম, তবুও প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন ভোটাভুটি রিপাবলিকান দলের অনেক নেতার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।

ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি প্রিভিলেজড হিসেবে দাখিল করেছেন। এর মানে হলো, পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা বা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য প্রতিনিধি পরিষদ।

উল্লেখ্য, ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। ফলে দেশের অভ্যন্তরেও চাপের মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বিজ্ঞাপন