শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পেন্টাগনে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় কয়েকটি ফ্লোর লকডাউন

পেন্টাগনে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় কয়েকটি ফ্লোর লকডাউন করা হয়েছে।

পেন্টাগনে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় কয়েকটি ফ্লোর লকডাউন

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে বিষাক্ত পদার্থের উপস্থিতি শনাক্ত হওয়ায় বেশ কয়েকটি ফ্লোর লকডাউন করা হয়েছে। এর ফলে সেখানে কর্মরত ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পেন্টাগনের অভ্যন্তরীণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় বাতাসে ত্রুটি শনাক্ত হলে সঙ্গে সঙ্গে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়।

পেন্টাগন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আক্রান্ত এলাকায় থাকা কর্মীদের নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধারকারী দলের একটি বার্তায় বলা হয়েছে, বিষাক্ত পদার্থ শনাক্ত করতে দীর্ঘ সময় লাগতে পারে। বর্তমানে, ভবনের ভেতরে আটকে পড়া কর্মকর্তাদের সার্বিক সহায়তা প্রদান করছে উদ্ধারকারী দলটি।

বিজ্ঞাপন