সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

অ্যাটর্নি জেনারেলের সততা-নিষ্ঠার আহ্বান নতুন আইন কর্মকর্তাদের জন্য

অ্যাটর্নি জেনারেল নতুন আইন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের সততা-নিষ্ঠার আহ্বান নতুন আইন কর্মকর্তাদের জন্য

নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার (২ আগস্ট) ২৬৬ জন আইন কর্মকর্তাদের নিয়ে তাদের প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এদিন দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা।

অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বলেন, আইন কর্মকর্তাদের স্বচ্ছভাবে কাজ করতে হবে এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

এর আগে, ৩০ জুলাই আইন মন্ত্রণালয় ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

বিজ্ঞাপন