রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
জাতীয়

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সৈকতের দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌভিক রায় খুলনা নগরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

জানা যায়, শনিবার সকালে সৌভিক রায় তার আট বন্ধুসহ মোট নয়জন কক্সবাজারে বেড়াতে যান। দুপুরে প্যারাসেইলিং করার সময় তিনি আকাশে থাকা অবস্থায় ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এদিকে, একই প্রতিষ্ঠানের প্যারাসেইলিং কার্যক্রমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছিল। সেসব ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। তবে কয়েক মাস আগে আবার প্যারাসেইলিং চালু হয়।

প্যারাসেইলিং কার্যক্রমের বৈধতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন