বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা

ঢাকা-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী।

ঢাকা-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা

ঢাকা-কক্সবাজার রুটে চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে এ তথ্য জানান।

তিনি জানান, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।

রেল প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।

নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন