রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
জাতীয়

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত সৌভিক রায় খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান সৌভিক রায়।

দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় তিনি হঠাৎ সমুদ্রে ছিটকে পড়ে যান। পরে পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে প্যারাসেলিং কর্তৃপক্ষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, ঘটনার পর প্যারাসেলিং কর্তৃপক্ষের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন