বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ

চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে।

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে ফেরার সময় চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে।

নাঈম হাসানের অভিযোগ, তাঁকে ডিবি পরিচয়ে চেক করা হয় এবং একপর্যায়ে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাঁকে মারধর শুরু করেন। নিজের পরিচয় দেওয়ার পরও তিনি হেনস্তা থেকে রেহাই পাননি। জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরার পথে ডিবি পরিচয়ে কয়েকজন তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ক্রিকেটার নাঈম দাবি করেন, তাঁর গলা চেপে ধরা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘রাত ১০টা ২০ মিনিটে আমাদের ফ্লাইট চট্টগ্রামে পৌঁছায়। তখন কোনো গাড়ি না পেয়ে আমি সিএনজিতে করে বাসায় ফিরছিলাম।’

তিনি আরও জানান, টোল প্লাজার কাছে একজন ট্রাফিক পুলিশ তাঁদের থামান এবং লালখান বাজার পর্যন্ত আসেন। এরপর পুলিশ পোশাক পরা ও সিভিল ড্রেসে থাকা দুই ব্যক্তি তাঁদের গাড়ি তল্লাশি করতে চান। নাঈম বলেন, ‘আমি ভেবেছিলাম তারা শুধু ব্যাগ চেক করবেন।’

নাঈমের দাবি, উপস্থিত লোকজন তাঁকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তিনি থানায় গিয়ে ওসিকে নিজের পরিচয় দেন, কিন্তু ওসি তাঁকে চোখ নিচু করে কথা বলতে বলেন।

ঘটনার খবর পেয়ে রাতেই নাঈমের পরিবার খুলশী থানায় ছুটে যান। মধ্যরাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পর তাঁরা ফিরে আসেন। বর্তমানে নাঈম চট্টগ্রাম নিজ বাসায় রয়েছেন। এদিকে, ঘটনাটি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতেই এ ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ‘উনি (নাঈম হাসান) ন্যায় বিচার পাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশ সদস্য যেই হোক না কেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স।’

বিজ্ঞাপন