মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

নেপালে ১ হাজার ৭৫০ কেজি বাংলাদেশি আম উপহার

নেপালে ১ হাজার ৭৫০ কেজি উৎকৃষ্ট বাংলাদেশি আম উপহার দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

নেপালে ১ হাজার ৭৫০ কেজি বাংলাদেশি আম উপহার

নেপালকে ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উৎকৃষ্ট বাংলাদেশি আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। এটি এ বছরের “Season’s Best Compliments” উদ্যোগের আওতায় নেপালের বিশিষ্টজনদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ দূতাবাস জানায়, এই আমগুলো নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি সম্মানিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমগুলো বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়।

গুণগত মান ও সতেজতা নিশ্চিত করতে আমগুলো বাংলাবান্ধা বন্দর ব্যবহার করে ফুলবাড়ি ল্যান্ডপোর্ট এবং নেপালের কাকরভিটা বন্দর হয়ে কাঠমান্ডুতে পাঠানো হয়। এই আমগুলো ছিল স্থানীয় জিআই সনদপ্রাপ্ত ‘ক্ষীরশাপাত’ জাতের, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে পরিচিত।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন যে, এই শুভেচ্ছা উপহার উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন