শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
জাতীয়

বারিধারায় অনুষ্ঠিত হলো মধুমতি বার্ষিক গেট-টুগেদার

বারিধারায় অনুষ্ঠিত হলো মধুমতি বার্ষিক গেট-টুগেদার, যেখানে প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন।

বারিধারায় অনুষ্ঠিত হলো মধুমতি বার্ষিক গেট-টুগেদার

রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ‘মধুমতি বার্ষিক গেট-টুগেদার’। এই জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ীসহ প্রায় ৬০০ জন অংশ নেন।

অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। পরে কর্পোরেট ও ভিশনারি সেশনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সাফল্য তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধুমতি কোম্পানির চেয়ারম্যান মতিবুর রহমান। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমানও বক্তব্য রাখেন।

সাফল্যের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাকি ড্র-এর মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন