শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের

বিশ্লেষকরা প্রধানমন্ত্রীর জাপান সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন।

বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা জানান, ইন্দো-প্যাসিফিক কৌশলে ঢাকার সহযোগিতা স্পষ্ট করতে চায় টোকিও।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে পরাশক্তিদের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকতে হবে। ২০১৪ সালে বঙ্গোপসাগর ঘিরে জাপানের বিগ-বি’র উদ্যোগে নেওয়া প্রকল্পগুলোকে চীনের বিআরআই-এর পাল্টা হিসেবে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে চীন ও জাপান বাংলাদেশকে পাশে রাখতে চায়। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রেক্ষিতে টোকিওর বিবৃতিতে ইন্দো-প্যাসিফিক কৌশলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জাপান চায়, কৌশলগত অংশীদারত্বের আওতায় অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হবে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান জানান, চীন ও জাপানের বিনিয়োগের গুণগত মান ও দর্শনগত সংঘাত রয়েছে এবং বাংলাদেশকে এ ক্ষেত্রে আরও কৌশলি হওয়ার পরামর্শ দেন।

সরকার প্রধানের সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিতে আগ্রহী ঢাকা।

বিজ্ঞাপন