শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপির নীতিনির্ধারণী ফোরামে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি

এনসিপির নীতিনির্ধারণী ফোরামে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ঘটেছে।

এনসিপির নীতিনির্ধারণী ফোরামে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এই পুনর্গঠনের ফলে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু।

এখন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। শুক্রবার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুমও পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন সদস্যদের মধ্যে আরও রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য সংখ্যা শুরুতে ছিল ১০ জন। পরে ২০২৬ সালের এপ্রিল মাসে আরও দুজনকে যুক্ত করা হয়।

বিজ্ঞাপন