বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মুজিব মিয়া, তিনি দত্তগ্রাম এলাকার মৃত অজুব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর মুজিবের মরদেহ প্রায় দুই ঘণ্টা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পড়ে ছিল। পরে বিএসএফ সদস্যরা মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, 'মুজিবের গুলিবিদ্ধ মরদেহ সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের অংশে পড়ে ছিল।' তিনি জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফের দেওয়া তথ্যমতে, শুক্রবার সন্ধ্যার পর বাংলাদেশ থেকে ৬ থেকে ৭ জন ব্যক্তি সীমান্তরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে একজন নিহত হন। অন্যরা পালিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন