বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
আন্তর্জাতিক

গাজার ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত, ৮ জন জানাজায়

গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছে, জানাজায় হামলার সময় ৮ জনের মৃত্যু।

গাজার ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত, ৮ জন জানাজায়

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় জানাজায় হামলার সময় আটজন নিহত হন।

শনিবার (১৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আল-বালাতা বাজার এলাকায় পৃথক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার সময় ৮ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মুসল্লিরা জানাজার জন্য অপেক্ষা করছিলেন। হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে এএফপি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে।

তবে হামলার ফলে নিরীহ ব্যক্তিদের হতাহতের অভিযোগের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবগত এবং হামলার ফলাফল পর্যালোচনাধীন রয়েছে।

বিজ্ঞাপন