সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
আন্তর্জাতিক

কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা চালানো হয়েছে।

কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) তাসনিম নিউজের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তাসনিম নিউজের সূত্রমতে, ইরানের সামরিক বাহিনী কুয়েত ও জর্ডানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে কুয়েতে অবস্থিত ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদের ডিপো, আল সালেম ঘাঁটি ও সদর দফতর ভবন, গোলাবারুদের ডিপো এবং নিকটবর্তী সংযোগকারী সেতুসমূহ।

এছাড়া, জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটির সামরিক জ্বালানি ট্যাঙ্কও হামলার লক্ষ্যবস্তু ছিল।

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে যে, কোনো শক্তি ইরানি জাতির মনোবলকে পরীক্ষা করার চেষ্টা করলে তাকে দেশটির সশস্ত্র বাহিনীর ইস্পাত-কঠিন সংকল্প ও জবাবের মুখোমুখি হতে হবে।

বিজ্ঞাপন