শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনায় ইরানের ড্রোন হামলা

কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা চালানোর খবর এসেছে।

কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনায় ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার জবাবে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা শুরু করেছে।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ে, ফলে কোনো প্রাণহানি ঘটেনি।

এর আগে বুধবার সন্ধ্যায় জর্ডানের সেনাবাহিনী ছয়টি ড্রোন হামলা প্রতিহত করার খবর জানায়। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় বোমা হামলা চালানোর খবর পাওয়া গেছে।

তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী রাতের বেলায় হামলা চালাচ্ছিল, কিন্তু এখন দিনের বেলাতেও হামলার খবর পাওয়া যাচ্ছে।

গত মঙ্গলবারের হামলায় মার্কিন সেনারা বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওস।

বিজ্ঞাপন