মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে যেকোনো বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পাদনের জন্য আব্রাহাম অ্যাকর্ডসে যোগদান করা একটি মূল শর্ত।
২৩ জুলাই বৃহস্পতিবার, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, সৌদি আরবের সঙ্গে যে বেসামরিক পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে, তাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ থাকবে না।
ট্রাম্প উল্লেখ করেন, এই চুক্তিটি শুধুমাত্র অ-সামরিক কাজের উদ্দেশ্যে হবে, যা ইতোমধ্যে ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য।
তিনি আরও জানান, পারমাণবিক চুক্তিটি অনুমোদনের জন্য প্রস্তুত হলেও এটি সম্পূর্ণরূপে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর নির্ভরশীল।