বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, দুইজন আটক

রাজধানীর হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দুইজন আটক করেছে পুলিশ।

রাজধানীতে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, দুইজন আটক

রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুমানিক ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বেড়িবাঁধ মেইন রোডে এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, নাশকতাকারীরা সেখানে পার্কিং করা একটি গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে, যার ফলে গাড়ির গ্লাস ভেঙে যায়।

ঘটনার পর পুলিশ মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে। হাজারীবাগ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন