রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ দাবি করেছে, ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আজ রোববার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, বিদেশ থেকে অর্থ সহায়তা দিয়ে নাশকতা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪টি ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আদেশে ক্ষুব্ধ হয়ে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালাচ্ছে।