বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলাপাড়ায় বিদ্যালয়ে একসঙ্গে অসুস্থ ১০ শিক্ষার্থী, আতঙ্ক ছড়িয়েছে

কলাপাড়ায় বিদ্যালয়ে পাঠদান চলাকালীন একসঙ্গে অসুস্থ ১০ শিক্ষার্থী, আতঙ্ক ছড়িয়েছে।

কলাপাড়ায় বিদ্যালয়ে একসঙ্গে অসুস্থ ১০ শিক্ষার্থী, আতঙ্ক ছড়িয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিকাল সাড়ে তিনটার দিকে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর একইভাবে চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এই ঘটনার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ জানান, দুপুর একটার দিকে পাঠদান চলাকালীন দশম শ্রেণির এক শিক্ষার্থী জাকিয়া হঠাৎ পেট ব্যথা, পা ঝি ঝি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর একের পর এক আরও ৯ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ সবাই মেয়ে শিক্ষার্থী।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।"

বিজ্ঞাপন