সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিল্লিতে ভবন ধসে শিক্ষার্থীসহ আটকা পড়েছে কয়েকজন

দিল্লির সত্য নিকেতন এলাকায় ভবন ধসে শিক্ষার্থীসহ কয়েকজন আটকা পড়েছে। উদ্ধারকাজ চলছে।

দিল্লিতে ভবন ধসে শিক্ষার্থীসহ আটকা পড়েছে কয়েকজন

ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের মতে, ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে শিশুসহ শিক্ষার্থীদের জন্য পিজি (পে-ইং গেস্ট) থাকার ব্যবস্থা ছিল। বিজেপির বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়ে বলেন, 'ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ফোন করছেন এবং মনে হচ্ছে আরও কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।'

তিনি আরও জানান, 'বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে এই ভবনের পিজিগুলোতে থাকত।' তবে কতজন শিক্ষার্থী ভেতরে আটকা পড়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

অনিল শর্মা জানান, উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপ থেকে অন্তত দুজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, দুপুর দেড়টার দিকে দিল্লির ফায়ার সার্ভিস ভবন ধসের খবর পায় এবং এরপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

বিজ্ঞাপন