আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকা হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজে যায়। দুপুরের দিকে কালো মেঘে ঢেকে থাকার পর বিকেল না গড়াতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি।
বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও অফিসফেরত, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের জন্য এটি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান এবং বাধ্য হয়ে নিকটস্থ দোকান বা ভবনে আশ্রয় নেন।
যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়ে যায়।
তবে, এই মুষলধারে বৃষ্টির ফলে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে গেছে এবং তাপমাত্রা কমে এসেছে। ঢাকার আবহাওয়া এখন বেশ শীতল হয়ে উঠেছে, যা নাগরিক জীবনে স্বস্তির আমেজ নিয়ে এসেছে।
এদিকে, সন্ধ্যা ৭টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রবৃষ্টি অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।