সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

যশোরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

যশোরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

যশোরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সালমান শাহ’র ভক্তরা শহরের দড়াটা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যশোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে। হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত খলনায়ক ডনকে আটক করা হয়েছে। তবে, মামলার সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি এখনও আইনের আওতায় আসেননি।

বক্তারা বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমানের সময় সালমান শাহ হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে, এজন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়।

এছাড়া, বক্তারা সালমান শাহ’র স্ত্রী সামিরা ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদসহ মামলার অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিজ্ঞাপন